ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞের সংখ্যা বাড়িয়ে ৭০০ করার পরিকল্পনা করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
সংস্থাটির প্রধান আলেক্সি লিখাচেভ বলেন, ‘আমরা বুশেহর বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরাব না, বরং সেখানে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আমাদের রয়েছে।
আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চাই।’
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের খবরে বলা হয়, বর্তমানে কেন্দ্রটির নির্মাণ ও পরিষেবা খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। তাদের সঙ্গে আরও ৫০০ জনের বেশি বিশেষজ্ঞ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, নতুন করে প্রায় ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ সেখানে যোগ দিতে পারেন।
এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি নতুন ইউনিট নির্মাণের জন্য স্থান নির্ধারণসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এদিকে স্থানীয় সময় মঙ্গলবার রাতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেন।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন