ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে এ আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন