নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি। বর্তমান সরকারের বিরুদ্ধে যেসকল আওয়ামী লীগের লোকজন ষড়যন্ত্র করবে তাদেরকে শক্ত ভাবে দমন করতে নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকার আহবান করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে ফতুল্লার পঞ্চবটিতে এনায়েতনগর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সুমন, সাংগঠনিক জহির চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আনোয়ার হোসেন, মোহাম্মদ হোসেন খোকা, রিপন, যুবদল নেতা পারভেজ, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, রুপম সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিলটি পঞ্চবটি মেথরখোলা অবস্থিত পার্ক হতে শুরু করে পঞ্চবটি মোড় হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক পদক্ষিণ করে আওয়ামী বিরোধী নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ কাপানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ অপকর্ম করে জনগনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে নতুন করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পায়তারা চালাচ্ছে। আওয়ামী লীগের কেউ যদি নৈরাজ্য করার উদ্দেশ্যে রাজপথে নামার চেষ্টা করে থাকে একটারও পিঠের চামড়া থাকবে না। কোন নৈরাজ্য সৃষ্টি না করে সরকারকে দেশের উন্নয়ন করার সহযোগিতা করুন। নতুবা আপনাদের পরিনতি ভয়াবহ হবে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন