দৈনিক সোজা সাপটা

ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির ফতুল্লা থানা কমিটি পুনঃগঠন

বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির ফতুল্লা থানা কমিটি পুনঃগঠন করা হয়েছে| গতকাল ফতুল্লার পঞ্চবটি পাঁচতলা কলোনী এলাকায় আয়োজিত এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়| এতে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলামকে সভাপতি ও আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করা হয়েছে| কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আরিফুর রহমান ও কোষাধ্যক্ষ করা হয়েছে আজীজ শেখকে|

এদিকে, কমিটি পুনঃগঠনকে কেন্দ্র করে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি তথা কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সিআইপি| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল হক রেজু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এমএ হান্নান ও কাউসার ভান্ডারী|

অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন সিআইপি বলেন, ‘সংগঠন কারো ব্যক্তিগত ইচ্ছায় চলতে পারে না| সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হয়| আসলে সংগঠন আপনাকে ব্যক্তিগত ভাবে কি দিলো, ব্যক্তিগত ভাবে আপনি কি পেলেন বা কি পেলেন না, সেটা চিন্তা করলে আপনি সংগঠন করার যোগ্যতা রাখেন না| আপনি সংগঠনকে কতটুকু দিতে পারলেন, সংগঠনের জন্য আপনার কন্ট্রিবিউশন কি-সেটাই হলো মূখ্য বিষয়| যারা সংগঠনকে না দিয়ে শুধু নেয়ার জন্য এসেছেন, তারা সংগঠন করা ছেড়ে দেন| সংগঠন একক কোনো ব্যক্তির উপকারে আসবে না, সংগঠনের উপকার ভোগ করবে সকলেই সম্মিলিত ভাবে| যারা বর্তমান কমিটির নেতৃত্ব পেয়েছেন, তারা এই সংগঠনকে আরও বেশি গতিশীল করবে বলে আমি বিশ্বাস রাখি|’

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির ফতুল্লা থানা কমিটি পুনঃগঠন

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x