নারায়ণগঞ্জ জেলায় এবারের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৪৫ দশমিক ৭৮ শতাংশ এবং সমমানের আলিম পরীক্ষায় ৭৩ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। দুটি পরীক্ষা মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন মোট ২১০ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত ফলাফলের বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্যে জানানো হয়, এবার নারায়ণগঞ্জ জেলা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২২ হাজার ২৩৮ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১০ হাজার ১৮২ জন। পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন।
অন্য দিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। এ পরীক্ষায় সর্বমোট ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
উপজেলাগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—উভয় সূচকেই জেলায় শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ সদর। সদর উপজেলায় ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৬৪৩ জন (পাসের হার ৫২.৮৩%)। সর্বোচ্চ ১৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন এই উপজেলায়।
অন্যান্য উপজেলার মধ্যে আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জনের মধ্যে ৮৫৫ জন পাস করেছেন (৪৩.৫৫%), জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জন পরীক্ষা দিয়ে ১ হাজার ৫১ জন উত্তীর্ণ হয়েছেন (৪১.৭৮%), জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।
বন্দর উপজেলায় ২ হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৮১ জন (৩২.৫০%), জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। সবচেয়ে কম পাসের হার সোনারগাঁ উপজেলায়; সেখানে ২ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৭৫২ জন কৃতকার্য হয়েছেন (৩০.৩৪%)। সোনারগাঁ থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৩ জন শিক্ষার্থী।
আলিম পরীক্ষায় এগিয়ে সোনারগাঁ এইচএসসিতে পিছিয়ে থাকলেও আলিম পরীক্ষায় এগিয়ে সোনারগাঁ উপজেলা। ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন পাস করায় এখানে পাসের হার দাঁড়ায় ৯২ দশমিক ৭০ শতাংশ, যা জেলার মধ্যে সর্বোচ্চ। সোনারগাঁ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।
এছাড়া আলিমে নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে ২৫৮ জন (৭৫.২১%, জিপিএ-৫ ৩ জন), রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে ১৯৮ জন (৭৫%, জিপিএ-৫ ১২ জন) এবং আড়াইহাজারে ৯৮ জনের মধ্যে ৬৯ জন
পাস করেছেন (৭০.৪০%, জিপিএ-৫ ৩ জন)।</
আলিম পরীক্ষায় পাসের হারে সবচেয়ে নিচে রয়েছে বন্দর উপজেলা। সেখানে ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬৮ জন (৫১.১২%) এবং জিপিএ-৫ পেয়েছেন ২ জন।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন