দৈনিক সোজা সাপটা

বন্দরের দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দুটি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠান দুটি থেকে মোট আটজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের সবাই অকৃতকার্য হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত ফলাফলের বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান দুটি হলো নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং গিয়াসউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ। নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে চারজনই অকৃতকার্য হয়েছে। একইভাবে গিয়াসউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ থেকেও চারজন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ দুই কলেজের আট পরীক্ষার্থীর কেউই পাসের যোগ্যতা অর্জন করতে পারেনি।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের প্রকাশিত ফলাফলের বিবরণীতে প্রতিষ্ঠান ভিত্তিক পরীক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বন্দরের দুই কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x