দৈনিক সোজা সাপটা

বন্দরে জমি নিয়ে বিরোধে স্বামী-সন্তানকে মারধর

নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে বিরোধের জেরে স্বামী ও নয় বছরের ছেলেকে মারধর, নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া এবং নির্মাণাধীন ভবনের মালামাল ভাঙচুরের অভিযোগ উঠেছে এক নারীর বাবা-মা ও স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় আব্দুর রউফ ওরফে কালাকে প্রধান অভিযুক্ত করে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী রওশন আরা (৪০)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বন্দরের কাইতাখালী এলাকায় নিজেদের জমিতে ভবন নির্মাণের কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী রওশন আরা কাইতাখালী এলাকার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে তাঁর বাবা আব্দুর রউফ ওরফে কালা (৬০), মা শাহিনুর বেগম (৫৮) এবং অন্যান্য আত্মীয় রয়েছেন। জমি নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে।

রওশন আরার অভিযোগ, ঘটনার দিন সকাল ৯টার দিকে তাঁরা নিজেদের জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা তাঁদের বাড়িতে প্রবেশ করে নির্মাণকাজে বাধা দেন এবং গালিগালাজ শুরু করেন। তাঁর স্বামী সারোয়ার ইসলাম প্রতিবাদ করলে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের ডাসা নিয়ে তাঁর ওপর হামলা চালান।

অভিযোগে বলা হয়, প্রধান অভিযুক্ত আব্দুর রউফের নির্দেশে নুর আলম (৪৫) লোহার রড দিয়ে সারোয়ার ইসলামের মাথার ডান পাশে আঘাত করেন। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। অন্য অভিযুক্তরাও তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন রওশন আরা।

এ সময় বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁদের নয় বছরের ছেলে মো. আব্দুল আজিজকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

রওশন আরা আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁর কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা নিয়ে যান অভিযুক্তরা। পরে নির্মাণকাজ বন্ধ করে দিয়ে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়, এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাঁর।

তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রকাশ্যে খুন-জখমের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় আহত স্বামী ও ছেলেকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান তাঁরা।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন রওশন আরা। 

এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জামাল উদ্দিন জানাব, এঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বন্দরে জমি নিয়ে বিরোধে স্বামী-সন্তানকে মারধর

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x