দৈনিক সোজা সাপটা

কদম রসুল দরগাহ শরীফে বার্ষিক ওরশ

কদম রসুল দরগাহ শরীফে বার্ষিক ওরশ
কদম রসুল দরগাহ শরীফে বার্ষিক ওরশ

নারায়ণগঞ্জের ঐতিহাসিক নবীগঞ্জস্থ কদম রসুল দরগাহ শরীফে পরম ধর্মীয় ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হযরত শাহ্ সৈয়দ বোরহান উদ্দিন (রঃ) আল-মিশরী’র বার্ষিক ওরশ মোবারক। গত ২৭ অক্টোবর (মঙ্গলবার) শুরু হওয়া এই তিন দিনব্যাপী ওরশ মোবারক আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) শেষ হবে (১৪৪৮ হিজরীর ১৫, ১৬ ও ১৭ জমাদিউল আউয়াল)।

ওরশ মোবারকের দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ জমাদিউল আউয়াল (২৮ অক্টোবর, বুধবার) রাত ১০:০১ মিনিটে অত্যন্ত পবিত্র ও আবেগঘন পরিবেশে হযরত শাহ্ সৈয়দ বোরহান উদ্দিন (রঃ)-এর মাজার শরীফে গোসল ও গিলাপ চড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হাজী নূর মোহাম্মদ ওয়াক্ফ এষ্টেট (আল-আওলাদ) মোতোয়াল্লী কমিটি, কদম রসুল দরগাহ শরীফ-এর উদ্যোগে আয়োজিত এই পবিত্র উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো আশেকান ও ভক্তবৃন্দের ঢল নামে।

এ সময় দরগাহ শরীফে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা। এছাড়াও দরবার শরীফের খাদেমবৃন্দ, দেশ-বরণ্যে ওলামায়ে কেরাম এবং পীর-মাশায়েখগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গোসল ও গিলাপ চড়ানোর পর এক বিশেষ জিকির, মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে খাস দোয়া প্রার্থনা করা হয়। ভক্তদের যিকির ও দোয়ায় সমগ্র দরগাহ প্রাঙ্গণ এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

কদম রসুল দরগাহ শরীফে বার্ষিক ওরশ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
কদম রসুল দরগাহ শরীফে বার্ষিক ওরশ
0:00 / 0:00
1x