দৈনিক সোজা সাপটা

মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮
মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বন্দর থানার বিভিন্ন এলাকায় দিনভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ৮ জনের মধ্যে প্রকাশ্যে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবী, বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ৩ জন পলাতক আসামি এবং বিভিন্ন নিয়মিত মামলায় এজাহারনামীয় ৩ জন আসামি রয়েছেন।

‎এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। বন্দর এলাকাকে অপরাধমুক্ত করতে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাদকসেবী ও পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮
0:00 / 0:00
1x