বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে দুটি, সেক্রেটারি পদে তিনটি এবং পাঁচটি সদস্য পদের বিপরীতে ১২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ইউনিট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাহমুদা মুন্সির কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আগামী ৩১ অক্টোবর ভোটের মাধ্যমে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি ও পাঁচজন সদস্য নির্বাচিত হবেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট নবী হোসেন ও জিএম হায়দার আলী।
সেক্রেটারি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, আবু আল ইউসুফ খান টিপু ও আমিনুর ইসলাম মিঠু।
সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া ১২ জন হলেন হারুনুর রশীদ খান, নাজমুল হক, আবুল কালাম আজাদ, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট জাকির হোসেন, নিরব রায়হান, ইফতেখার আহমেদ জিমু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মেহেদী হাসান সজীব ও অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম।
এর আগে শনিবার পর্যন্ত তিন শ্রেণির পদের জন্য মোট ২৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আগ্রহীরা। তাঁদের মধ্যে কয়েকজন একাধিক পদের জন্য মনোনয়নপত্র নিয়েছিলেন।
গত ১৮ অক্টোবর ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সভায় পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অধ্যাপক মো. মামুন মাহমুদ। অন্য নির্বাচন কমিশনাররা হলেন অধ্যাপক বদরুননাহার, সামছুন নুর বাঁধন, মো. সোহেল আক্তার সোহান ও নজরুল ইসলাম বাবুল।
নির্বাচনের মাধ্যমে গঠিত নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে চলতি বছরের ১৬ আগস্ট তিন মাসের জন্য ইউনিটের সাময়িক অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল।

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন