দৈনিক সোজা সাপটা

পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা, সমাধানে নির্দেশনা এবং দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান, পিপিএম।

সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পান রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মফিজুল ইসলাম।

ক্লু-লেস মামলা শনাক্তে অবদানের জন্য পুরস্কার পান বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক।

বিশেষ পুরস্কার পান বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন। অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের জন্য পুরস্কৃত হন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. সালাউদ্দিন।

এ ছাড়া ডিএসবি শাখার এসআই মোহাম্মদ শরীফ হোসেন ও এসআই মো. জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল ৫৭৭ মাহবুব আফ্রাদ, ৫৩০ হুমায়ুন কবির ও ৬৭১ মো. ইসমাইল খানকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সেপ্টেম্বর মাসের মামলাগুলোর অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, সিআইডি, নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা
0:00 / 0:00
1x