নারায়ণগঞ্জের ফতুল্লায় পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের বিরুদ্ধে বোন ও পরিবারের অন্য সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলেয়া বেগম (৪৫) নামে এক নারী ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে আলেয়া বেগম ও রাবেয়া আক্তার বিথী ৩৬ উল্লেখ করেন, তিনি ফতুল্লার পাগলা শাহী বাজার আমতলা এলাকার বাসিন্দা। অভিযুক্ত ওমর ফারুক (৫৫) ও খোকন আহমেদ মিঠু (৪০) তার আপন ভাই। তাদের বাবা জালাল মিয়া প্রায় ১০ মাস আগে মারা যাওয়ার পর থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের সূত্রপাত হয়।
আলেয়া বেগমের দাবি, তাদের বাবার নামে রাজধানীর মিরপুর-১২ এলাকায় কালা ট্যাংকির পানি সংলগ্ন সাততলা ভবনের ভিত্তির ওপর নির্মিত তিনতলা বাড়ি এবং মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় একটি জায়গা ও দোকান রয়েছে। এসব সম্পত্তি নিজেদের দখলে রাখার চেষ্টা করছেন অভিযুক্ত দুই ভাই। তিনি ও তার বোন রাবেয়া আক্তার বিথী (৩৬), সাথী আক্তার বৃষ্টি (৩০) এবং ভাই আনোয়ার হোসেন (৫২) পৈতৃক সম্পত্তির অংশ চাইলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর ভাষ্য, অভিযুক্ত ওমর ফারুক একজন পুলিশ সদস্য। এ পরিচয় ও প্রভাব ব্যবহার করে তাদের সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি বলে দাবি করেছেন তিনি।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৭ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে আলেয়া বেগম তার দুই বোনকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বাড়িতে যান। সেখানে পৈতৃক সম্পত্তির ভাগ বুঝিয়ে দেওয়ার কথা বললে দুই ভাই ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় অভিযুক্তরা তাদের সম্পত্তির কোনো ভাগ দেবেন না বলে জানিয়ে ভবিষ্যতে এ বিষয়ে আবার দাবি তুললে প্রাণে মেরে ফেলা কিংবা মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগকারীর দাবি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
আলেয়া বেগম অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন