পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তাবলী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোশাররফ ফকিরের আয়োজনে বাদ আসরের পর বক্তাবলীর গুচ্ছগ্রাম এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোশাররফ ফকির বলেন, “পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য যেন দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি আকবর আলী সুমন, অ্যাডভোকেট মো. নুরুল আমিন মাসুম (এপিপি), বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাদশা মাদবর, ফতুল্লা থানা শ্রমিকদলের সদস্যসচিব আল আমিন, ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মীর আলমগীর, বক্তাবলী ইউনিয়ন কৃষকদলের সভাপতি রহমতউল্লাহ, বক্তাবলী ইউনিয়ন শ্রমিকদলের সদস্যসচিব কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেলিম সারোয়ার, ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপি মোঃ মান্নান কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দল এর সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল সহ নেতাকর্মীরা।

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন