দৈনিক সোজা সাপটা

সর্বাত্মক সহযোগিতা করা হবে : এমপি কালাম

সর্বাত্মক সহযোগিতা করা হবে : এমপি কালাম
সর্বাত্মক সহযোগিতা করা হবে : এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময় এবারই প্রথম শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। দীর্ঘদিনের ঐতিহ্য ও অভিজ্ঞতার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এ উৎসব পালন করে আসছেন। সবার সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হবে বলে আমরা আশাবাদী।

‎‎রবিবার (১৮ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে নারায়ণগঞ্জ শহরের খানপুরের সিদ্ধি গোপাল আখড়া পূজামণ্ডপ ও চাষাড়ার রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি এসব কথা বলেন।

‎‎এমপি আবুল কালাম বলেন, নারায়ণগঞ্জের শারদীয় দুর্গোৎসবের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এখানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়। এ উৎসবে অংশ নিতে দেশ-বিদেশ থেকেও অনেকে নারায়ণগঞ্জে আসেন। এখানকার পরিবেশে তাঁরা নিরাপদ বোধ করেন বলেই উৎসবে যোগ দিতে আগ্রহী হন।

‎‎তিনি আরও বলেন, দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নেতৃবৃন্দের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‎‎পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। প্রয়োজন অনুযায়ী সহযোগিতা গ্রহণ করবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হোক—এটাই আমাদের প্রত্যাশা।

‎‎এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

সর্বাত্মক সহযোগিতা করা হবে : এমপি কালাম

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সর্বাত্মক সহযোগিতা করা হবে : এমপি কালাম
0:00 / 0:00
1x