দৈনিক সোজা সাপটা

ফিনল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

ফিনল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
ফিনল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ফিনল্যান্ডের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা সভা করেছে সিটি করপোরেশন। রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, ফিনল্যান্ডের প্রতিনিধিদলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শহরের বর্জ্য সংগ্রহ ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরিবেশবান্ধব নগরায়ণের মাধ্যমে নারায়ণগঞ্জকে বাসযোগ্য করে তোলাই এই মতবিনিময়ের মূল উদ্দেশ্য।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জানায়, পরিচ্ছন্ন ও স্মার্ট নগরী গঠনে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও আধুনিক পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিকল্পিত পরিবেশ তৈরিতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাকেও জরুরি বলে মনে করছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

ফিনল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ফিনল্যান্ডের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক
0:00 / 0:00
1x