মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে মাঠে নেমে বিতর্কের মুখে পড়ার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন ইশরাক।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন প্রতিমন্ত্রী ইশরাক। এ ঘটনার পর তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।
পদত্যাগের বিষয়ে ইশরাক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়েই তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। দলের ইচ্ছার বিরুদ্ধে নয়, বরং নিজের সিদ্ধান্তেই তিনি পদত্যাগ করছেন বলে জানান।
তিনি আরও বলেন, “এখন থেকে আমি আরও বেশি আগ্রাসী হয়ে মাঠে নামব। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব।”
পদত্যাগের পর মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইশরাক হোসেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন