ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শুভ হত্যা: আসামি ধিমন রিমান্ডে

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শুভ হত্যা: আসামি ধিমন রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুভ হত্যায় জড়িত পলাতক আসামী সাকিব সরকার দিমুন ওরফে ধিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরে আটককৃত আসামিকে আদালতে হাজির করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর শিলমান্দী এলাকা থেকে ধিমনকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জমির ক্রেতা সেজে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামি ধিমনকে আটক করে।
পরবর্তীতে দুপুরে আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা আক্তারের আদালতে হাজির করে আসামির রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানী শেষে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত।

Link copied!