নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, রুহুল আমিন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম-আহবায়কএবং ফতুল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল খালেক টিপু এবং ফতুল্লা থানা ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকি সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির কার্যক্রমের প্রতিবাদ জানান। বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিক্ষোভ মিছিলটি ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আয়োজন করে ফতুল্লা থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দল।

আপনার মতামত লিখুন :