ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেপ্তার

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নিয়মিত মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 
গ্রেপ্তারকৃতরা হলেন—সাব্বির আহমেদ শাহ আলী (৩০), আরিফুর রহমান সোহাগ (৩০), আক্তার হোসেন (৪৯), মো. আরিফ (৩৮) ও মারুফ মিয়া (২৪)।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, জামতলা এলাকায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

Link copied!