ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬

ঝোপ থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১১। 
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর বাজার এলাকার একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অস্ত্রগুলো সেখানে কে বা কারা রেখে গেছে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এসআরবি-১১ জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামতগুলো নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!