খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই শিক্ষককে ক্যাম্পাস থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।
ওএসডি হওয়া দুই কর্মকর্তা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শামীম (পরিচিতি নম্বর ১২৯৮২) এবং সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদ (পরিচিতি নম্বর ১৬০৩৫)। তাদের মধ্যে অধ্যাপক ড. শামীমের বাড়ি গোপালগঞ্জে। সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, তারা দুজনই মুক্তিযোদ্ধা কোটায় শিক্ষা ক্যাডারে যোগদান করেছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (২৩ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত প্রজ্ঞাপনে তাদের ২৩ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অবমুক্ত হতে বলা হয়েছে, অন্যথায় ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পরও এই দুই শিক্ষক ক্যাম্পাসে দলীয় মতাদর্শ বজায় রাখতে গোপনে কাজ করছিলেন। বিশেষ করে দলটির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে আগামী ডিসেম্বরকে ঘিরে বিএল কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে তারা সংগঠিত হচ্ছিলেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন