দৈনিক সোজা সাপটা

জাপানের কৃষি খাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুযোগ

ফাইল ছবি

জাপানের কৃষি খাতে শ্রমিকের তীব্র সংকট মেটাতে বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে শ্রমিক সরবরাহ কমে আসায় এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে নজর দিচ্ছে টোকিও। টোকিওভিত্তিক প্রতিষ্ঠান মিরাই সম্প্রতি কৃষি কাজের জন্য প্রথম বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

জাপানের কৃষি পরীক্ষার বিশেষ ধাপে উত্তীর্ণ হওয়ার পর গত আগস্টে বাংলাদেশের দুই প্রার্থীকে চাকরির প্রস্তাব দেয় মিরাই। তারা হলেন ময়মনসিংহের ২১ বছর বয়সি আহসান হাবিব এবং বরিশালের ২০ বছর বয়সি সিয়ামুর রহমান। তারা শিগগিরই জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় আমোরি প্রিফেকচারে কাজে যোগ দেবেন।

জাপানের কৃষি খাতে ‘নির্দিষ্ট দক্ষ কর্মী’ মর্যাদা পেতে প্রার্থীদের এন-ফোর পর্যায়ের জাপানি ভাষা পরীক্ষা এবং কৃষি বিষয়ক লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। মিরাই বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে তিনটি সহযোগী রিক্রুট স্কুল পরিচালনা করছে, যেখানে জাপানি ভাষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।

সাসটেইনেবল হোল্ডিংসের ক্যারিয়ার অ্যাডভাইজারি বিভাগের জেনারেল ম্যানেজার ইউজি নোমুরা জানান, ভিয়েতনাম ও ফিলিপাইনের মতো দেশগুলোতে মজুরি বেড়ে যাওয়ায় সেখান থেকে শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়েছে। এর ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো দেশগুলো জাপানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছরের জুনে জাপানে কৃষি শ্রমিকের সংখ্যা ২৬ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটিতে কৃষি খাতে ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশি ১৮,২৫৫ জন শ্রমিক কাজ করছেন। এর বিপরীতে নেপাল থেকে ৯১৬, শ্রীলঙ্কা থেকে ৬৩৮ এবং বাংলাদেশ থেকে ৩৩৪ জন শ্রমিক জাপানে গিয়েছেন।

জাপানে বিদেশি শ্রমিকদের জন্য নিরাপদ পরিবেশ গড়ার ওপর জোর দিয়েছেন মিরাই বাংলাদেশের শিক্ষক নোরিকো নুর নবি। তিনি মনে করেন, জাপানের আধুনিক কৃষি প্রযুক্তিতে কাজের অভিজ্ঞতা নিয়ে শ্রমিকরা ভবিষ্যতে অস্ট্রেলিয়া বা ইসরাইলে নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জাপানের কৃষি খাতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সুযোগ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x