বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ‘ডিকাব টক’-এ তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রদূত মিলার জানান, ২০২৪ সালের সহিংসতার বিচার ও সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রাতিষ্ঠানিক সংস্কার, সহিংসতা প্রতিরোধ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে দেশের রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই জানিয়ে মিলার বলেন, স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ নয়। তবে বাংলাদেশের এই উত্তরণে ইইউ সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বস্ত করেন।
বাণিজ্য প্রসঙ্গে তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসেই বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এলডিসি থেকে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা, বিনিয়োগ ও অবকাঠামো নির্মাণে এখন থেকেই ইইউর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়া জরুরি।
মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউর জোরালো সমর্থন রয়েছে। ২০১৭ সাল থেকে ইইউ এ খাতে ৫০ কোটি ইউরোর বেশি অর্থ সহায়তা প্রদান করেছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন