প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে আটজন সফল উদ্যোক্তার হাতে 'জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬' তুলে দিয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রো উদ্যোক্তা, স্টার্টআপ এবং গ্রিন এসএমই ব্যবসা। এছাড়া প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে। গত ২২ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের। এতে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের স্টল রয়েছে।
উল্লেখ্য, ২০০৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। পরবর্তীতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয় এবং সেই ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন