পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় দেশের শীর্ষ আদালতগুলোর জরুরি বিচার বিভাগীয় হস্তক্ষেপ চেয়েছেন বিরোধীরা। এ বিষয়ে সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত ও ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি পাঠিয়েছেন বিরোধী নেতারা। একই সঙ্গে ইমরানকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের আদালতের আগের আদেশ কার্যকরের দাবি জানানো হয়েছে।
চিঠিতে জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই এবং আল্লামা রাজা নাসির আব্বাস উল্লেখ করেন, রাষ্ট্রীয় হেফাজতে ইমরান খানের জীবন মারাত্মক হুমকির মুখে রয়েছে। গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট ইমরানকে বিশেষায়িত চিকিৎসার জন্য আদিয়ালা কারাগার থেকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই আদেশ অমান্য করে তাকে কেবল সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষার পর ফের কারাগারে পাঠানো হয় এবং আইনি ও পারিবারিক সাক্ষাৎ সীমিত করা হয়।
বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান ও বুশরা বিবি তোশাখানা-২ মামলায় ১৭ বছর করে কারাদণ্ড ভোগ করছেন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরানের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ডের দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা বিচারাধীন। বিরোধীরা বলছেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও ইমরান খানের চিকিৎসা ও মুক্তির আহ্বান জানিয়েছে, যা পাকিস্তানের আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে যুক্ত।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন