দৈনিক সোজা সাপটা

ষড়যন্ত্র রুখতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের নেতারা। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।

পলাতক আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে সংগঠনটি। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে ফোরামের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ বলেন, পলাতক ফ্যাসিবাদী শক্তি ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো পরিস্থিতি তৈরি করে দেশে আবারও ১/১১-এর স্বপ্ন দেখছে। এই ষড়যন্ত্র রুখতে সরকারকে জাতীয় ঐক্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের ভেতরে থেকে যারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথ তৈরি করছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের বিভিন্ন অজুহাতে সরিয়ে ফ্যাসিবাদের সহযোগীদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ হাসান আলী, ডা. শহীদুল্লাহ শরীফ, ড. মো. মোশাররফ হোসেন, ড. মোহাম্মদ শফিউদ্দিন, ড. মো. মিজানুর রহমান ও কৃষিবিদ আবদুল হক। বক্তারা বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ষড়যন্ত্র রুখতে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x