দৈনিক সোজা সাপটা

যুক্তরাষ্ট্র এখন পরাজিত শক্তি, শর্ত চাপানোর দিন শেষ: ইরান

তেহরান সম্মেলনে জোসেফ স্ট্যালিন (বামে), ফ্রাঙ্কলিন রুজভেল্ট এবং উইনস্টন চার্চিল। ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধের পর বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। তিনি বলেন, যুদ্ধে পরাজিত দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এখন আর বিজয়ীর মতো অন্যদের ওপর নিজেদের শর্ত চাপিয়ে দিতে পারবে না।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি উল্লেখ করেন, ২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়ের মতো নেই বরং দেশটি এখন যুদ্ধের ময়দানে পরাজিত রাষ্ট্রে পরিণত হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী রেজায়ি আরও বলেন, বিশ্ব বদলে গেছে এবং পুরোনো দিনের ছবি দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। ১৯৪৩ সালের তেহরান সম্মেলনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কৌশল নির্ধারণে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা বৈঠকে বসেছিলেন।

অন্যদিকে, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনে ফ্রাঙ্কলিন রুজভেল্ট, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্টালিন যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই সম্মেলনের মাধ্যমেই বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, যা এখন আর আগের মতো নেই বলে মনে করেন এই ইরানি কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র এখন পরাজিত শক্তি, শর্ত চাপানোর দিন শেষ: ইরান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x