নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতাকে হত্যার জেরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কালিয়ার বেন্দারচর ও নয়নপুরসহ বিভিন্ন গ্রামে গত শুক্রবার বিকাল ৩টার পর থেকে রাত পর্যন্ত এসব লুটপাট ও তাণ্ডব চালানো হয়। সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি, সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ বিভিন্ন স্থানে এই হামলা হয়।
গত বুধবার সন্ধ্যার পরে নড়াইলের কালিয়া উপজেলা যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল মিছিলে হামলায় আহত উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাস সাধারণ সম্পাদক সোহেল মোল্যা খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই জোড়া খুনের ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা শুক্রবার বিকালে ১৫-২০টি বাড়ি ভাঙচুর ও ৪-৫টি বাড়িতে আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ। কালিয়া ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে যাওয়ার পথে সড়কে গাছ ফেলে বাধা সৃষ্টি করায় ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৮টার দিকে সেখানে পৌঁছায়।
নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেছেন, কিছু দুষ্কৃতকারী বিএনপি ও সরকারকে অপদস্থ করার জন্য অপপ্রচার চালাচ্ছে এবং মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। কালিয়া থানার ওসি ইদরিস জানান, গত ১৮ তারিখের খুনের ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাস্তায় ১৫-২০টি বাড়ি ভাঙচুর করে যার মধ্যে কিছু বাড়ি গত ৫ আগস্টের সময় ভাঙা হয়েছিল। নড়াইলের পুলিশ সুপার আল মামুন শিকদার প্রেস রিলিজে জানিয়েছেন, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরবাড়ি ভাঙচুরের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং এটি এআই দ্বারা নির্মিত ভিডিওর অপপ্রচার।
এদিকে বিএনপি’র দুই নেতা হত্যায় জড়িত সন্দেহে বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুই নেতার কবর জিয়ারত করতে শুক্রবার সকালে কালিয়ায় আসেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সঙ্গে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিদ্য ইসলাম অমিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন