দৈনিক সোজা সাপটা

ভাসানীর আদর্শে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলটির মুখপাত্র রাশেদ প্রধান। মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম ওফাত দিবস উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এই কথা বলেন।

এ সময় ভাসানীর ওফাত দিবস রাষ্ট্রীয়ভাবে যথাযথ আয়োজনে পালন না করার অভিযোগ তুলে রাশেদ প্রধান বলেন, মুক্তিযুদ্ধের নতুন চেতনার কথা বলা বর্তমান বিএনপি সরকার মওলানা ভাসানীর ৫০তম ওফাত দিবস যে ব্যাপক আয়োজনে রাষ্ট্রীয়ভাবে পালন করার কথা ছিল, তা করেনি এবং বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

মওলানা ভাসানীকে স্বাধীন বাংলার প্রকৃত স্বপ্নদ্রষ্টা আখ্যায়িত করে রাশেদ প্রধান বলেন, দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য মেনে নিতে না পেরে দূরদর্শী ভাসানী প্রথম প্রতিবাদী ভূমিকা নিয়েছিলেন এবং তিনিই প্রথম স্বাধীনতার কথা বলেছিলেন। তিনি আরও বলেন, স্বাধীনতাযুদ্ধ শুরুর প্রাক্কালে মওলানা ভাসানী নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে পাকিস্তানে অবস্থান করেননি কিংবা পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেননি।

এ সময় জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিকরা নিজেদের স্বার্থে মওলানা ভাসানীকে ব্যবহার করেছেন, কিন্তু তাঁর আদর্শ ধারণ করতে পারেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ভাসানীর আদর্শে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x