গোপালগঞ্জে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সরকারের ভূমিকা এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই ঘটনার জন্য সরকারের নীরব প্রশ্রয়কে দায়ী করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন।
সাদিক কায়েম অভিযোগ করেন, জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যার অভিযোগ তুলে মায়াকান্না করা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরাই এখন থানায় হামলা ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়ন চালানোর পর এই গোষ্ঠী আবারও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।
দেশের শত্রু এই হিংস্র গোষ্ঠীর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে বলে জানান ডাকসু ভিপি। তবে সরকারের নীরব প্রশ্রয়ের কারণেই গোপালগঞ্জের পরিস্থিতি আজ এই পর্যায়ে পৌঁছেছে বলে তিনি দাবি করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, থানা পুড়িয়ে লুটপাটের পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন