দৈনিক সোজা সাপটা

অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৫জন আটক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি বলেন, ভোলার বোরহান উদ্দিন থানাধীন দেউলা লঞ্চঘাট সংলগ্ন কাচারির চর এলাকায় আজ সকাল ৭ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১ টি ড্রেজার ও ২ টি বাল্কহেডসহ ৫ জন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বালু উত্তোলনকারীদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। জরিমানাকৃত নগদ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয় এবং ড্রেজার ও বাল্কহেডের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বালুখেকোদের হাত থেকে নদী তীরবর্তী জনগণের ফসলি জমি এবং বসত-ভিটে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

অবৈধভাবে বালু উত্তোলনকালে ১টি ড্রেজার ও ২টি বাল্কহেডসহ ৫জন আটক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x