দৈনিক সোজা সাপটা

নেসেটের ডেপুটি স্পিকার হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আহমেদ তিবি

আহমেদ তিবি। ছবি: সংগৃহীত

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ তিবি। তিনি দেশটির রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান এবং তা’আল পার্টির শীর্ষ নেতা।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’ম) সম্মিলিতভাবে পার্লামেন্টে ১৯টি আসনে জয়লাভ করে।

আহমেদ তিবি এর আগেও একাধিক মেয়াদে নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বাধীন তা’আল পার্টি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ইসরাইলি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এদিকে ইসরাইলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় জয়েন্ট লিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলটির পক্ষ থেকে গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নেসেটের ডেপুটি স্পিকার হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আহমেদ তিবি

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আহমেদ তিবি। তিনি দেশটির রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান এবং তা’আল পার্টির শীর্ষ নেতা।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। জয়েন্ট লিস্ট ও ইউনাইটেড আরব লিস্ট (রা’ম) সম্মিলিতভাবে পার্লামেন্টে ১৯টি আসনে জয়লাভ করে।

আহমেদ তিবি এর আগেও একাধিক মেয়াদে নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বাধীন তা’আল পার্টি ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ইসরাইলি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এদিকে ইসরাইলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় জয়েন্ট লিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলটির পক্ষ থেকে গাদি আইজেনকোটকে সমর্থন দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x