দৈনিক সোজা সাপটা

জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে ১১ দলের শর্ত, লংমার্চ স্থগিত

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, ফ্যাসিবাদ দমন ও গণহত্যার বিচারে সরকার আন্তরিক হলে তবেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে তাদের জোট। রোববার বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জোটে কোনো ভাঙন নেই দাবি করে তিনি বলেন, ১১ দল অটুট ও ঐক্যবদ্ধ আছে। বর্তমান সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ ও গণভোট বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। এমনকি গণহত্যার বিচারের গতি মন্থর হয়ে যাওয়ায় দণ্ডপ্রাপ্ত আসামিরা সুযোগ-সুবিধা ভোগ করছে, যা ফ্যাসিবাদের প্রতি সরকারের আনুকূল্যেরই প্রমাণ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হামিদুর রহমান আযাদ বলেন, বোমা হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। পুলিশের গ্রেপ্তার করা আসামিকে সরকারি দলের আইনজীবীরা জামিন করালে ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয়। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের বিভিন্ন বক্তব্যের কঠোর সমালোচনা করেন।

সংবাদ সম্মেলনে ২১ নভেম্বরের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ এড়াতে জোট এই সিদ্ধান্ত নিয়েছে। সংস্কার পরিষদ গঠন না করে সংবিধান সংশোধনের পথে হাঁটাকে জাতিকে বোকা বানানোর চেষ্টা হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেন জোটের নেতারা।

সংবাদ সম্মেলনে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও খেলাফত আন্দোলনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা জানান, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে সংগঠিত করে জোটের কর্মসূচি ভবিষ্যতে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিতে ১১ দলের শর্ত, লংমার্চ স্থগিত

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x