শনিবার ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবسের শুরুতে বিএমইউ ক্যাম্পাসের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ এই র্যালির শুভ উদ্বোধন করেন। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে সি ব্লকে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেন, বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাঁদের জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোর সুযোগ পাননি। চিকিৎসকদের মেধা কাজে লাগানোর ক্ষেত্রে ভবিষ্যতে কোনো সরকার যাতে তাঁদের বঞ্চিত না করে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, আমাদের চিকিৎসকরা বিশ্বের অন্য দেশের চিকিৎসকদের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই এবং তাঁদের দক্ষতা নিয়ে গর্ব করার সুযোগ রয়েছে। নিজে স্ট্রোকে আক্রান্ত হয়ে রোবটিক ফিজিওথেরাপি নিচ্ছেন উল্লেখ করে তিনি জানান, দেশের চিকিৎসা ও চিকিৎসকদের ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। বিপুল জনসংখ্যার বিপরীতে চিকিৎসকের সংখ্যা পর্যাপ্ত না থাকায় তিনি দেশে আরও বেশি চিকিৎসক তৈরির তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, অপারেশন-পরবর্তী ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন সেবা রোগীকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। তিনি নিজেও এই সেবার মাধ্যমে সুস্থ হয়ে জাতীয় ফুটবল দলের খেলোয়াড় হিসেবে দেশের জন্য অবদান রাখতে পেরেছেন। বিএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, দুর্ঘটনা বা স্ট্রোকে আক্রান্ত রোগীরা মানসিক যন্ত্রণায় ভোগেন, তাই শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন