দৈনিক সোজা সাপটা

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা

ফাইল ছবি

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে ২৮ কোটি ১৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৮৫ কোটি ২৩ লাখ টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ রয়েছে।

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব সাইদুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেন। সংস্থাটির তদন্তে নানক পরিবারের নামে মোট ১৪৩টি ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থের অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে ১৪ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নিজের নামে পরিচালিত ৩১টি ব্যাংক হিসাবে ৪৬ কোটি ২৩ হাজার ১৮৫ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হবে।

সাবেক এই মন্ত্রীর স্ত্রী সৈয়দা আরজুমান বানুর বিরুদ্ধে ১৩ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৪২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য মিলেছে। তার নামে থাকা ১০২টি ব্যাংক হিসাবে ১০১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার ৪১৬ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধেও পৃথক মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া নানকের মেয়ে এস. আমরীন রাখীর বিরুদ্ধে ১১ লাখ ৯৯ হাজার ১০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তবে তার নামে পরিচালিত মাত্র ১০টি ব্যাংক হিসাবেই ২৩৭ কোটি ৪৮ লাখ ৭০ হাজার ৯০৫ টাকার বিশাল অংকের সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া মেনেই তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x