চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। এসব বার্তায় জীবন বাজি রেখে মাঠে নামার আহ্বানও ছিল বলে দাবি করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য তুলে ধরেন ডিআইজি। তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মুঠোফোনে পাওয়া বার্তার সূত্র ধরে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, তদন্তে দুটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে। একটি বার্তায় উল্লেখ রয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। অন্য বার্তায় ডিসেম্বরে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার কথা বলা হয়েছে।
তিনি আরও জানান, এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধান চালিয়ে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের আর কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, নিয়মিত মামলার তদন্ত এবং বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে তা জানা যাবে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই বর্তমানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মুঠোফোনে থাকা বার্তাগুলো কীভাবে শনাক্ত করা হয়েছে, সে বিষয়ে ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোন জব্দ করা হয়। পরে একটি তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার উদ্যোগ নেওয়া হয়।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছিলেন জাহাঙ্গীর আলম। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। ওই দিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।
গ্রেপ্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন।
উল্লেখ্য, এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন