দৈনিক সোজা সাপটা

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মামলা দায়ের হওয়ার পর চট্টগ্রাম নগরের সিএমপির অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযোগ, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে তিনি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি দায়ের করেছেন এবং এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল কুদ্দুছ চৌধুরী তার কার্যালয়ে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক কিছু তথ্য পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয় এবং সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পরবর্তীতে ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় পাঠানো হয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর জাহাঙ্গীর আলমকে ঘিরে আটকের গুঞ্জন ছড়ালেও তখন তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করেছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। সে সময় তিনি জানিয়েছিলেন, একটি অভিযোগের ভিত্তিতে কেবল এসপির দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, এসপি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x