দৈনিক সোজা সাপটা

নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে তাসনিম জারার বার্তা

ডা. তাসনিম জারা ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নুসরাতের পাশে থাকার জোরালো বার্তা দিয়েছেন ডা. তাসনিম জারা। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তাসনিম জারা তার পোস্টে উল্লেখ করেন যে, মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে কখনোই রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া ত্যাগ করে একসময় রাস্তায় নেমেছিল, আগুন দিয়ে তাদের ভয় দেখিয়ে কেউ নিজের জায়গা দখল করতে পারবে না।

তিনি নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন যে, এই ধরনের আগুন-সন্ত্রাস শুরুতেই দমন করা না হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ব।

সরকারের দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশ করে তিনি স্মরণ করিয়ে দেন যে, দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারেরই মূল দায়িত্ব। পোস্টের একেবারে শেষাংশে তিনি নুসরাতকে সান্ত্বনা দিয়ে লেখেন যে তিনি একা নন, অনেকেই তার পাশে আছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নুসরাতের বাড়িতে হামলার প্রতিবাদে তাসনিম জারার বার্তা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x