দৈনিক সোজা সাপটা

বিভক্ত আইনজীবী ফোরামে প্রশ্নবিদ্ধ বিথি

বিভক্ত আইনজীবী ফোরামে প্রশ্নবিদ্ধ বিথি
বিভক্ত আইনজীবী ফোরামে প্রশ্নবিদ্ধ বিথি

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা এখন স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। একদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং আরেক দিকে জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধান। গত প্রায় কয়েক মাস যাবত দুই বলয়ে বিভক্ত হয়ে ফোরামের নেতৃবৃন্দরা কর্মসূচি পালন করে আসছে। 
তবে এক্ষেত্রে ব্যতিক্রম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এডভোকেট আসমা হেলেন বিথি। তাকে সাখাওয়াত বলয়ের সাথে কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে, আবার অ্যাডভোকেট আনোয়ার প্রধানের সাথেও কর্মসূচিতে উপস্থিত থাকছেন। তাই ফোরাম নেতৃবৃন্দের মনে প্রশ্ন উঠেছে- বিথি তুমি কার ?
ঘটনা সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
রবিবার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের নিচ তলায় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে সাখাওয়াত অনুসারী বিএনপি’র আইনজীবীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এডভোকেট আসমা হেলেন বিথী।
এর একদিন পর সোমবার (২ নভেম্বর) দুপুরে অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানের উদ্যোগে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ মিছিলের আয়োজন করা হয়। 
এ অনুষ্ঠানে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খোরশেদ আলম মোল্লা, বর্তমান পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকিরসহ বিপুল সংখ্যক বিএনপি পন্থী আইনজীবী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের ও প্রথম সারিতে দেখা গেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এডভোকেট আসমা হেলেন বিথীকে।
এডভোকেট আসমা হেলেন বিথীর এই দ্বৈত আচরণে অবাক হয়েছেন আইনজীবী ফোরামের নেতাকর্মীরা। তাদের মতে রাজনীতিতে দুই নৌকায় পা দিয়ে চলা কোনো ভালো লক্ষণ নয়। তাই অ্যাডভোকেট বিথীকে যেকোনো একটা দিক নির্দিষ্ট করে চলার আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিভক্ত আইনজীবী ফোরামে প্রশ্নবিদ্ধ বিথি

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিভক্ত আইনজীবী ফোরামে প্রশ্নবিদ্ধ বিথি
0:00 / 0:00
1x