ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডে এক ডেঙ্গু সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সোমবার (২ নভেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ নং ওয়ার্ডে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, ডেঙ্গুর আক্রমণ থেকে নিজেদের এবং পরিবারকে সুরক্ষায় বসে থাকলে চলবে না। ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি সচেতন হওয়া উচিৎ।
বন্দর দক্ষিণ সাংগঠনিক থানা জামায়াতের আমীর ফজলুল হাই জাফরির সভাপতিত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে সভাটি অত্যন্ত ফলপ্রসূ হয় এবং এলাকায় ডেঙ্গুপ্রতিরোধী পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন