দৈনিক সোজা সাপটা

‘নারায়ণগঞ্জে ঢুকলে হাত-পা থাকবে কি না দেখিস’—শামীম ওসমানকে টিপুর হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেছেন, ‘এবার তুই নারায়ণগঞ্জে ঢুকলে তোর হাত-পা থাকবে কি না, সেটা তুই দেখিস। আর তোদের পরিবারের কাছে নারায়ণগঞ্জ বাসীকে আর জিম্মি করতে দেওয়া হবে না।’

রোববার (১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকায় জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলে টিপু বলেন, ‘তুই পাঁচ হাজার কোটি টাকা নারায়ণগঞ্জ থেকে লুটপাট করে নিয়েছিস। তারপরও তোর রাক্ষুসে পেট ভরেনি। জুলুম, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আবারও নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করতে চাস। বহু চাপাবাজি করেছিস, এবার আল্লাহর কাছে তওবা করে মানুষের কাছে ক্ষমা চা।’

শামীম ওসমানের বিদেশে অবস্থান এবং নারায়ণগঞ্জে ফেরার ঘোষণা প্রসঙ্গেও কটাক্ষ করেন টিপু। তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা কানাঘুষা করছে, নারায়ণগঞ্জের সেই নাটকবাজ গডফাদার ঘোষণা দিয়েছে, ডিসেম্বরে ফিরবে। কামান-বন্দুক কিছুই তাকে থামাতে পারবে না। অথচ বোরকা পরে পালিয়ে যাওয়া একজন কাপুরুষ আবার কীসের ঘোষণা দেয়? বর্ডার পার হয়ে নারায়ণগঞ্জে আসতে পারবে কি না, সেটাই দেখার বিষয়।’

তিনি আরও বলেন, ‘তুই বারবার বলছিস, নারায়ণগঞ্জে আসবি, কামানও তোকে ঠেকাতে পারবে না। আমরা সেই অপেক্ষায় আছি। তুই পালিয়েছিস, তোর ভাই, ছেলে, ভাইস্তা, স্ত্রী, বেয়াই ও আত্মীয়স্বজনও পালিয়েছে। শেখ হাসিনাও পালিয়েছে। তারপরও তোদের চাপাবাজি থামে না।’

বক্তব্যের পুরো সময়জুড়েই শামীম ওসমানের বিরুদ্ধে অতীতের কর্মকাণ্ড, লুটপাট ও নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাব বিস্তারের অভিযোগ তুলে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেন বিএনপি নেতা টিপু।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

‘নারায়ণগঞ্জে ঢুকলে হাত-পা থাকবে কি না দেখিস’—শামীম ওসমানকে টিপুর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x