দৈনিক সোজা সাপটা

না.গঞ্জে পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ

না.গঞ্জে পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ
না.গঞ্জে পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ

নারায়ণগঞ্জ জেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে আলিম পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। দুই পরীক্ষায় মোট ২৩ হাজার ২১৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯০২ জন। জিপিএ-৫ পেয়েছেন ২১০ জন।

শনিবার (৩১ অক্টোবর) জেলা শিক্ষা অফিসার মো: আতিকুর রহমান এ তথ্য জানান। 

তিনি জানান, জেলার পাঁচটি উপজেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২২ হাজার ২৩৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ১৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮৫ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে নারায়ণগঞ্জ সদরে ১২ হাজার ৫৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ হাজার ৬৪৩ জন। পাসের হার ৫২ দশমিক ৮৩ শতাংশ। এ উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন ১৪৬ জন।

বন্দরে ২ হাজার ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৮১ জন। পাসের হার ৩২ দশমিক ৫০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ জন। 

সোনারগাঁয়ে ২ হাজার ৪৭৮ জনের মধ্যে পাস করেছেন ৭৫২ জন। পাসের হার ৩০ দশমিক ৩৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন তিনজন।

আড়াইহাজারে ১ হাজার ৯৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮৫৫ জন। পাসের হার ৪৩ দশমিক ৫৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১০ জন। 

রূপগঞ্জে ২ হাজার ৫১৫ জনের মধ্যে পাস করেছেন ১ হাজার ৫১ জন। পাসের হার ৪১ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন।

অন্যদিকে আলিম পরীক্ষায় জেলায় মোট ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭২০ জন। পাসের হার ৭৩ দশমিক ৮৪ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন।

উপজেলাভিত্তিক হিসাবে সোনারগাঁয়ে আলিম পরীক্ষায় পাসের হার সবচেয়ে বেশি। সেখানে ১৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯২ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।

নারায়ণগঞ্জ সদরে ৩৪৩ জনের মধ্যে পাস করেছেন ২৫৮ জন। পাসের হার ৭৫ দশমিক ২১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বন্দরে ১৩৩ জনের মধ্যে ৬৮ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫১ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন দুজন।

আড়াইহাজারে ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬৯ জন। পাসের হার ৭০ দশমিক ৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন তিনজন। রূপগঞ্জে ২৬৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯৮ জন। পাসের হার ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১২ জন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

না.গঞ্জে পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
না.গঞ্জে পাসের হার ৪৫ দশমিক ৭৮ শতাংশ
0:00 / 0:00
1x