দৈনিক সোজা সাপটা

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে: এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। ধর্ম, বর্ণ কিংবা পেশার ভিত্তিতে কারও অধিকার হরণ করার সুযোগ নেই। প্রত্যেক নাগরিকের মর্যাদা ও অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত হতে হবে।’

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরাও পূজামণ্ডপের নিরাপত্তা ও সহযোগিতায় পাশে থাকবেন।

তিনি আরও বলেন, দুর্গাপূজা চলাকালে তিনি নিজেও বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করবেন এবং পূজা উদযাপনে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগত ভক্তদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x