নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় চলাচলকারী মিশুক, ইজিবাইক, অটোসহ অন্যান্য হালকা যানবাহনের জন্য ডিজিটাল লাইসেন্স প্লেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খানের স্বাক্ষরিত অনুমোদিত লাইসেন্স ও প্লেট চলমান রয়েছে। এরপরও এ নিয়মের মধ্যেও সাবেক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নামে অনুমোদিত চালকদের পরিচয়পত্র ব্যবহার করে এসব যানবাহন চলাচল করছে বলে অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার ও বুধবার ২নং রেলগেইট ও চাষাঢ়া মিশুকের চালকদের পরিচয়পত্র দেখা গেছে এমন অবস্থা। একই সাথে মিশুকের কোন ডিজিটাল নম্বর প্লেট দেখা যায়নি।
চলতি বছরে বর্তমান নাসিক এলাকায় প্রশাসকের সিদ্ধান্তে সকল মিশুকে ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অনুমোদিত যানবাহন শনাক্ত করার লক্ষ্যে ডিজিটাল লাইসেন্স প্লেট ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান প্রশাসক সাখাওয়াত হোসেন খান দায়িত্বে থাকাকালে নতুন মিশুক রিকশার প্লেট দেওয়া হলেও সাবেক প্রশাসকের নামে অনুমোদিত চালকদের পরিচয়পত্র ব্যবহার করে যানবাহন চালানোর বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ অবস্থায় পুরোনো পরিচয়পত্রের বৈধতা, সেগুলোর ব্যবহারসংক্রান্ত নিয়ম এবং ডিজিটাল লাইসেন্স প্লেটের সঙ্গে চালকদের পরিচয়পত্রের সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট যানবাহন ও চালকদের অনুমোদনসংক্রান্ত নথিপত্র পরীক্ষা এবং নিয়মবহির্ভূত কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন