দৈনিক সোজা সাপটা

মহানগর যুবদলের কমিটি ঘিরে আলোচনা

মহানগর যুবদলের কমিটি ঘিরে আলোচনা
মহানগর যুবদলের কমিটি ঘিরে আলোচনা

‎সোজাসাপটা রিপোর্ট

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে শিগগিরই নতুন কমিটি গঠনের আলোচনা সামনে আসছে। সম্ভাব্য নতুন কমিটিকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। 

‎‎এদিকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেতে আলোচনায় রয়েছেন বিগত কমিটিতে দায়িত্ব পালন করা একঝাঁক ত্যাগী যুবদল নেতা।

‎‎আলোচনায় থাকা নেতারা হলেন— মো. শহিদ, আলী ইমরান শামীম, মঞ্জুরুল আলম মুসা, কামরুল হাসান রনি ও মো. নুরুজ্জামান। তারা অতীতে যুবদলের বিভিন্ন থানা ও ইউনিটের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

‎‎দলীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে এসব নেতা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে তাদের অংশগ্রহণও নতুন কমিটি ঘিরে আলোচনায় আসার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

‎‎তৃণমূল যুবদলের নেতাকর্মীদের প্রত্যাশা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী, পরীক্ষিত, সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাদের মূল্যায়ন করা হবে। বিশেষ করে বিগত দিনে রাজপথের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করা নেতাদের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে আশা করছেন তারা।

‎‎তবে নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন কিংবা আলোচনায় থাকা নেতাদের মধ্যে কে কোন পদে দায়িত্ব পেতে পারেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। ফলে নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মহানগর যুবদলের কমিটি ঘিরে আলোচনা

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মহানগর যুবদলের কমিটি ঘিরে আলোচনা
0:00 / 0:00
1x