দৈনিক সোজা সাপটা

ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ভূমধ্যসাগরীয় উপকূলে একে একে অন্তত ১২টি ভূমিকম্প অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সিসিলির নিকটবর্তী অঞ্চলে এসব ভূকম্পন রেকর্ড করা হয়। এর ফলে পালের্মো ও মেসিনার স্কুলগুলো থেকে সতর্কতামূলকভাবে শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা এবং সাবধানে চলাফেরার আহ্বান জানিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ও সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে এবং সরকারি অফিসের কর্মীরা ভবনগুলো খালি করে বাইরে চলে আসেন।

পশ্চিম উপকূলের ত্রাপানি শহরে অবস্থিত একটি আদালত ভবনও খালি করা হয়। এ ছাড়া সিসিলি ও ইতালির মূল ভূখণ্ডের মধ্যবর্তী দ্বীপ লিপারিতেও শিক্ষার্থী ও পৌর কর্মীরা ভবন ত্যাগ করেন।

ভূমিকম্পগুলোর বেশিরভাগের কেন্দ্রস্থল ছিল দ্বীপটির রাজধানী এবং উত্তর উপকূলীয় শহর পালের্মো থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে। স্থানীয় বাসিন্দারা পালের্মো, পাত্তি, লিকাটা, কাপো দ’ওরলান্দো এবং কাম্পোফেলিচে দি রোচেল্লায় কম্পন অনুভূত হওয়ার কথা জানান।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে দ্বীপটির উত্তরাঞ্চলে ১০ কিলোমিটার গভীরে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পালের্মোর মেয়র রবার্তো লাগাল্লা জানান, কর্তৃপক্ষ দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বর্তমানে কোনও হতাহত বা সম্পত্তির কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

ইতালিতে পরপর ১২ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x