ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভুক্ত, পরোয়ানাভুক্ত এবং মাদকসেবীসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে আলোচিত বুলবুল হত্যা মামলার আসামি এবং শেখ সিফাত বাহিনীর সক্রিয় তিন সদস্য হলেন— মো. রোমান (১৭), মো. দিদার (৩০), মো. ফারদিন (২৫)। 
এছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন মো. ইমন হোসাইন এবং মো. আজাহার বেপারী ওরফে জামাই আজাহার ওরফে অটো আজাহার। এর বাইরে শাহী মসজিদ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় মো. পারভেজসহ ১০ জনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সব আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইন-শৃঙ্খলা রক্ষায় বন্দর থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Link copied!