নারায়ণগঞ্জের বন্দরে মুছাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: নাজির মাহমুদের উদ্যোগে এক জাঁক জমকপূর্ণ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মুছাপুর এলাকায় স্থানীয় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
মুছাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: নাজির মাহমুদ।
উপস্থিত ভোটার ও এলাকাবাসীর উদ্দেশ্যে মেম্বার পদপ্রার্থী মো: নাজির মাহমুদ বলেন, “আমি আপনাদেরই সন্তান। মুছাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্য নিয়ে আমি মেম্বার পদপ্রার্থী হয়েছি। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ওয়ার্ড হিসেবে ৭নং ওয়ার্ডকে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে, আমি এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ সামাজিক নিরাপত্তামূলক সকল সরকারি সুবিধা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব।”
মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যুবসমাজের বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় বক্তারা নাজির মাহমুদের সততা ও কর্মতৎপরতার প্রশংসা করে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনী প্রচারণায় সর্বাত্মকভাবে সক্রিয় থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—বিএনপি নেতা রিয়াজুল হক, রফিকুল ইসলাম মাস্টার, ইসহাক মাস্টার, চান শরিফ, আবুল হোসেন সাগর, আতাউর রহমান, মো: মামুনসহ অত্র ওয়ার্ডের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন :