বন্দরে বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় স্থানীয় মেম্বারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার মৃত তোতা মিয়া ওরফে আবুল হোসেন মিয়ার ছেলে মাহবুব মেম্বার (৪২) ও একই উপজেলার মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত আঃ মতিন মিয়ার ছেলে সোহেল রানা (৪১)। ধৃতদের মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বন্দর থানার রুজুকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার চাঁনপুর ও চর ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, বন্দরে আইন শৃঙ্খলা রক্ষার্থে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষ স্যারের প্রত্যক্ষ নেতৃত্বে বন্দরে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
বন্দরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামীলীগের ২ নেতাসহ বিভিন্ন অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন :