ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্রেফতার গ্রেপ্তার ১৪

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জে গ্রেফতার গ্রেপ্তার ১৪

সোজাসাপটা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। একই অভিযানে ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলায় আরও ১২ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  শুক্রবার (১১আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে(ওসি) মোহাম্মদ এমদাদুল ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ইমরান (২৩) ও শাহনাজ (৫০) নামের দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়াও সামারি ট্রায়ালের ১০ অভিযুক্তরা হলেন, রায়হান (২৪), বাপ্পি (৬৪), শরীফ (২৯), মোঃ আরিফ হোসেন (২৬), আলাল (৩৮), হৃদয় (২৫), মোঃ হাবিবুর রহমান (২৭), জুয়েল (২৭), মোঃ সুজন মিয়া (২২) ও জিসান খান (৩০)-কে গ্রেপ্তার করা হয়। একই সাথে ওয়ারেন্টভুক্ত আসামি বাবু হোসেন এবং নিয়মিত মামলায় কবির হোসেন (৫১)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!